রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

মাদরাসা মাঠে বিএনপির কর্মীসভার আয়োজন, প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী দারুল হাদিস সালাফিয়া ও হাফিজিয়া মাদরাসার মাঠ দখল করে ইউনিয়ন বিএনপির কর্মী সভার আয়োজনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বিকেলে মাদরাসা চত্বরে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালিত হয়। এতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবকরা অংশ নেয়।

মাদরাসার সুপার মো. এনায়েত উল্লাসহ শিক্ষকদের অভিযোগ, মাদরাসার কাউকে না জানিয়ে এবং কোন ধরণের অনুমতি ছাড়াই মাঠে কর্মীসভার আয়োজন করে ৮নং জুমারবাড়ী ইউনিয়ন বিএনপির নেতারা। বিকেলে কর্মীসভার জন্য ইতোমধ্যে মাঠ দখল করে প্যান্ডেল ও মঞ্চ তৈরী করা হয়েছে। এতে শিক্ষার্থীদের খেলাধুলাসহ সার্বিকভাবে পাঠদানে বিঘ্ন ঘটে। মাঠ দখলের বিষয়ে বারবার নিষেধ ও প্রতিবাদ জানিয়েও কোন লাভ হয়নি।

মাদরাসার শিক্ষার্থীদের অভিযোগ, মাঠ দখল করে প্যান্ডেল তৈরির কারণে খেলাধুলা ও মাঠে হাটাচলাও বন্ধ হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে রাজনৈতিক সভার এমন আয়োজন যেন করা না হয় সেই দাবি জানান তারা। এছাড়া অভিভাবকদের অভিযোগ, মাদরাসার মাঠে প্রায়ই রাজনৈতিক সভা-সমাবেশের কারণে তাদের কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় ক্ষতি হচ্ছে। এজন্য মাঠে যে কোন ধরণের সভা-সমাবেশ বন্ধ রাখার দাবি তাদের।

এদিকে, মাদরাসার মাঠে স্থান নির্ধারণ ও জেল-জুলুমের শিকার স্বক্রিয় নেতাকর্মীদের বাদ রেখে কর্মীসভার আয়োজনের খবরে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী ও ফারুক আলম সরকারের নেতৃত্বে একটি অংশ নিজেদের মতো করে কর্মীসভার আয়োজন করেন। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং ও বিরোধ দেখা দিয়েছে। 

তবে অভিযোগের বিষয়ে জুমারবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু তাহের মণ্ডল বলেন, আগেও মাদরাসার মাঠে দলীয় সভা-সমাবেশ করেছি। কিন্তু এবার কেন মাদরাসা কর্তৃপক্ষ বাধা দিচ্ছেন তা বুঝতে পারছি না। এমন হলে পরবর্তীতে মাঠে আর কোন প্রোগ্রাম করা হবে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ