রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকের সঙ্গে ধাক্কায় রিফাত (১৭) ও বাদশা (১৬) নামে মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে বিরামপুর পৌরসভার জোয়ালকামড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিরামপুর পৌরসভার সারঙ্গপুর এলাকার জিয়ারুল হকের ছেলে রিফাত ও ইসলামপাড়া গরুহাটি এলাকার ইউনুস আলীর ছেলে বাদশা।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক বলেন, সোমবার বিকাল ৫টার দিকে পৌরসভার জোয়ালকামড়া এলাকায় সড়কে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ