বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

গাইবান্ধা পৌর মহাশ্মশান আধুনিকায়নে সংস্কার কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা পৌর মহাশ্মশানের আধুনিকায়নের লক্ষ্যে একটি সংস্কার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে‌ সাংবাদিক রবিন সেনকে সভাপতি এবং মানিক সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়াও ব্যবসায়ী সুজন প্রসাদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত করে মোট ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়।

শ্মশানটির উন্নয়নে প্রাথমিকভাবে প্রায় দুই লক্ষ টাকার একটি ফান্ড গঠন করা হয়েছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনগণের দীর্ঘদিনের দাবি ও সামাজিক প্রয়োজনে সাড়া দিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

তারা আশা প্রকাশ করেন, এই সংস্কারের মাধ্যমে গাইবান্ধা পৌর মহাশ্মশানের অবকাঠামোগত উন্নয়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

এর আগে বিকেলে কমিটি গঠনের পূর্বে মানিক সরকার, রবিন সেন, মানিক রায়, সৌমেন ভট্টাচার্য শম্ভু, সঞ্জয় সাহা, বাপ্পা সাহা ও অলোক কুমার দেব মুক্তির আহবানে একটি  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ