রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

দখলমুক্ত হলো রানীনগর উপজেলা পরিষদের বহিরাঙ্গন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

অবশেষে নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের সীমানা প্রাচীর সংলগ্ন বহিরাঙ্গন অবৈধ দখলের হাত থেকে মুক্ত করা হয়েছে। বিশেষ করে প্রধান ফটক সংলগ্ন দক্ষিণ ও পশ্চিম দিকের সীমানা প্রাচীর সংলগ্ন সড়কগুলো বছরের পর বছর ট্রাক্টর রাখার গ্যারেজ হিসেবে ব্যবহার হয়ে আসছিলো। এই বিষয়ে বিগত সময়ে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও প্রশাসনের কর্তা ব্যক্তিরা রাজনৈতিক প্রভাবের কারণে কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনকে বিষয়টি জানানো হলে তিনি একাধিকবার ট্রাক্টরের মালিকদের নির্দেশনা দিলেও তা মানা হয়নি। তিনি উপজেলা পরিষদের সীমানা প্রাচীর সংলগ্ন নওগাঁ-আত্রাই রোড এবং রাণীনগর-আবাদপুকুর রোডের সকল স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে একাধিকবার নোটিশ দেন। তারই প্রেক্ষিতে উপজেলা পরিষদে প্রবেশের প্রধান ফটকের ট্রাক্টর রাখার স্থানটি উদ্ধার করে সেখানে ইটের পিলারের মাধ্যমে ঘিরে রাখা হয়েছে। দ্রুতই উদ্ধার হওয়া জায়গায় বিভিন্ন ফুলসহ সৌন্দর্য বর্ধনকারী গাছ রোপন করা হবে বলে জানান ইউএনও মোহাইমেনা শারমীন।

পথচারী রফিক হাসান, আব্দুল আওয়ালসহ অনেকেই বলেন, এমনিতেই পরিষদ সংলগ্ন রাস্তাগুলো অনেক সংকুচিত তার উপর পরিষদের সীমানা প্রাচীর সংলগ্ন জায়গায় রাতে-দিনে ট্রাক্টর গ্যারেজ করে রাখা হতো। এতে করে মাঝেমধ্যেই দুর্ঘটনার সৃষ্টি হয়। এছাড়া পরিষদের সুম্মখভাগের প্রাচীর অবৈধ দখলে থাকার কারণে পরিষদের সৌন্দর্য চরম ভাবে ব্যাহত হতো। বর্তমানে অবৈধ দখলে থাকা জায়গা উদ্ধার করে খুবই ভালো লাগছে। আরো সুন্দর হবে যদি উদ্ধার করা জায়গায় ফুলসহ বিভিন্ন সৌন্দর্য বর্ধনকারী গাছ রোপন করা হয়।

ইউএনও মোহাইমেনা শারমীন জানান, অনেকবার অবৈধ দখলকারীদের জায়গা ছেড়ে দেওয়ার বিষয়টি বললে তারা নানা বাহানায় কালক্ষেপন করতে থাকেন। আপাতত ব্যস্ততম আবাদপুকুর রোড সংলগ্ন অবৈধ দখলে থাকা প্রধান ফটকের বহিরাঙ্গনের জায়গায় দিনে কিংবা রাতে ট্রাক্টর রাখার হাত থেকে মুক্ত করতে ইটের পিলার আর প্লাস্টিকের নেটের মাধ্যমে ঘেরাও করে রাখা হয়েছে। দ্রুতই একটি সুন্দর  ও ছিমছাম পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন ধরনের ফুলের গাছসহ সৌন্দর্য বর্ধনকারী গাছ রোপন করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ