বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

বিআরএফ ইয়ুথ ক্লাবের মাদরাসা ভিত্তিক ব্লাড ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চবি

জামালপুরের জামিয়া হোসাইনিয়াতে বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করে।

শুক্রবার (১ নভেম্বর) বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে শিক্ষার্থীরা দিনব্যাপী এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেন।

বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ) এর নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, “জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিআরএফ ইয়ুথ ক্লাবের টিমে কাজ করছে। মাদরাসা ভিত্তিক রক্তদানের আইডিয়া নিয়ে কাজ শুরু হয়েছে ২০১৮ সালে। এটি নিয়ে জার্নালে পাবলিকেশন হয় ২০২২ সালে। থ্যালাসেমিয়া রোগীদের রয়েছে রক্তের জন্য হাহাকার। অনেককে প্রতি মাসে রক্ত নিতে হয়। আমাদের কমিউনিটি ভিত্তিক কাজ করার কোন পশ্চিমা অর্থায়ন নেই, দিলেও সহজে নিব না। নিজেদের পকেটের টাকায় তাবলীগের কাজের মত আমাদের এই কমিউনিটির কাজ করার প্রচেষ্টা।”

বিআরএফ ইয়ুথ ক্লাবের ভলেন্টিয়ার আবু জোবায়ের জানান, ‘জামালপুরে আজ ২৫০ জন মাদরাসা শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে দেওয়া হয়। রক্তদানে উৎসাহিত করতেই আমরা এই ক্যাম্পেইন পরিচালনা করে আসছি। মাদরাসা কেন্দ্রিক কমিউনিটি বেইজড ব্লাড ব্যাংকের মাধ্যমে রোগীদের রক্তের চাহিদা পূরণে আমরা কাজ করছি।’

বিআরএফ ইয়ুথ ক্লাবের ভলেন্টিয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্তর সফিউল্লাহ জানান, ‘বিআরএফ ইয়ুথ ক্লাব রক্তদান, বৃক্ষরোপণ, বন্যার্তদের পুনর্বাসন, পাঠাগার, পাঠচক্রসহ তরুণদের ইতিবাচক বিকাশে কাজ করে যাচ্ছে।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ