বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা 

চবিতে প্রকাশ্যে ছাত্র মজলিস সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চবি শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমী প্রকাশ্যে আসেন

বুধবার (৩০ অক্টোবর) চবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের আত্মপ্রকাশ ঘটে।

বৃহস্পতিবার দুপুর ২ টায় চবি সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড) ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি: সংকট ও সম্ভাবনা’ নামে একটি মতবিনিময় সভা আয়োজন করতে যাচ্ছে। এই প্রোগ্রাম উপলক্ষে সাংগঠনিক পরিচয়ে প্রকাশ্যে আসলেন সাকিব মাহমুদ রুমী।

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত হবে কী না এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি- এদেশে ডান-বাম, দল-মত, ধর্ম-গোত্র, জাতি-বর্ণ নির্বিশেষে সবার রাজনীতি করার অধিকার আছে। কিন্তু বিকৃত, ক্লেদযুক্ত এবং জোরদার বিরাজনীতি করার অধিকার কারো নেই। সবার মাঝে মতপার্থক্য থাকবেই, কিন্তু এটি নিয়ে বিরোধে লিপ্ত হওয়া অসংগত। অন্যের যৌক্তিক মতাদর্শ প্রতিষ্ঠায় বাঁধা দেয়া নেহাত অন্যায়। যেমন- নিজের মতকে অন্যের উপর বাধ্য করে চাপিয়ে দেয়া। মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বজায় না থাকলে- আমাদের আদর্শ, মনুষ্যত্ব, আন্দোলন, সংগ্রাম, রাজনীতি সবই অর্থহীন।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ