বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

বাসচাপায় ববি শিক্ষার্থী নিহত, বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মাইশা ফাউজিয়া মিম বাসচাপায় নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার ববির ১ নম্বর গেটে নারায়ণগঞ্জ পরিবহন তাকে চাপা দেয়। দুর্ঘটনার সময় মিম রাস্তা পার হচ্ছিলেন। দুর্ঘটনার পর থেকে এ রিপোর্ট লেখার সময় রাত পৌনে ১১টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ চলছিলো। রাত পৌনে ১১টার দিকে বাসটিতে আগুন দেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ তথ্য নিশ্চিত করেন বন্দর থানার ওসি রফিকুল ইসলাম। মহাসড়ক অবরোধের ফলে দুই পাশে শত শত বাস আটকে জনভোগান্তি দেখা দেয়।

নিহত মিম ববির পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

ববি শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, রাস্তা পার হওয়ার সময় মিমকে চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত চালক, সুপারভাইজার ও হেলপারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নয়তো আমাদের আন্দোলন চলবে। এছাড়া ববির সামনের মহাসড়কে গতিসীমা নির্ধারণসহ সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানান।

নগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ববি শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছে। আমরা মূল ঘটনাস্থলের পাশে রয়েছি। ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ