বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

বাবা রুটি এনে দেখলেন মেয়ের ঝুলন্ত লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে আসমানি (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌরসভার সেকদি মহল্লার বাবার বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত আসমানি ওই মহল্লার আহিজল হক ওরফে অহির মেয়ে। প্রায় দেড় মাস আগে একই উপজেলার চককাউরিয়া গ্রামে আসমানির বিয়ে হয়।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে আসমানির সাথে চককাউরিয়া গ্রামের খলিলুর রহমানের বিবাহ হয়। এরপর থেকে সে স্বামী, মা-বোনের সাথে ঢাকায় থাকতো। কয়েকদিন আগে সে এসএসসি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে শ্রীবরদীর সেকদি মহল্লায় বাবার বাড়িতে আসে। সকালে আসমানির বাবা আহিজল হক তাকে বাড়িতে রেখে রুটি আনার জন্য বাজারের হোটেলে যায়। এরপর বাড়িতে ফিরে এসে বসত ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজা ভেঙে ঘরে ঢুকলে ঘরের ধর্ণার সাথে আসমানির ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তার বাবার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়। তবে কি কারণে সে মারা গেছে, তার পরিবার ও স্থানীয়রা কেউ কিছু বলতে পারেনি।

থানা ওসি আনোয়ার জাহিদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ