বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

হাসানাতের সেকেন্ড ইন কমান্ড হারিছ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর সেকেন্ড ইন কমান্ড হারিছুর রহমান হারিছকে আজ (মঙ্গলবার) ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাসানাতের আশীর্বাদে হারিছ বিনা ভোটে টানা তিনবার জেলার গৌরনদী পৌরসভার মেয়র ছিলেন।এছাড়াও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন হারিছ।

গত ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা গৌরনদীর গডফাদার হারিছুর রহমান হারিছকে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর রামপুরা থেকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া বলেন, হারিছুর রহমানের বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন আইনে তিনটি মামলা রয়েছে।তাকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। আজ সকালে ঢাকার রামপুরা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে বরিশালে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ পরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হবে।অপরদিকে হারিছের গ্রেপ্তারের খবরে গৌরনদীজুড়ে মিস্টি বিতরণ করেছে বিরোধী পক্ষের লোকজনে। পাশাপাশি গৌরনদী থানা এলাকায় ঝাড়ু ও জুতা নিয়ে অপেক্ষা করছেন শত শত হারিছ বিরোধী লোকজনে।

সূত্রমতে, আবুল হাসানাত আব্দুল্লাহর সকল অপকর্মের প্রধান হোতা হারিছুর রহমানের নির্যাতন থেকে বিগতদিনে বিরোধী পক্ষের পাশাপাশি রেহাই পায়নি আওয়ামী লীগের নেতাকর্মীরাও।

এমনকি হারিছ তার ভাইদেরও বাবার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন।স্থানীয় পেশাজীবী গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনগুলোও হারিছের হাত থেকে রেহাই পায়নি।নিজ বাড়িতে টর্চার সেল বানিয়ে সেখানে রাতভর বিচারের নামে হারিছ বিরোধীদের প্রকাশ্যে অমানুষিক নির্যাতন করা হতো।

ক্ষমতার প্রভাবে হারিছুর রহমান স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর একমাত্র প্রতিনিধি হিসেবে সরকারি সকল উন্নয়নমূলক কাজ থেকে কমিশন বাণিজ্য, বেপরোয়া চাঁদাবাজি ও দখলের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।হারিছের গ্রেপ্তারের খবরে পুরো গৌরনদীজুড়ে আনন্দ মিছিল করে তার (হারিছ) দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন দীর্ঘদিন হারিছের নির্যাতনের স্বীকার ভূক্তভোগীরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ