রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

রংপুরে ধানক্ষেতে আলোকচিত্র শিল্পীর লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

রংপুরে গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নে বেসরকারি বিনোদন উদ্যানে ফ্রিল্যান্সার আলোকচিত্র শিল্পী সিয়াম (২৩)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার লালপুকুর নয়াপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সিয়াম একই এলাকার আলতাফ হোসেনের ছেলে।

গঙ্গাচড়া থানার এসআই ডেভিড হিমাদ্রী বলেন, সংবাদ পেয়ে একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পরনে প্যান্ট ও শার্ট ছিল। এর আগে গত রবিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করে সেখানে ফেলে গেছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

রংপুর পুলিশ সুপার শরীফ উদ্দিন বলেন, তিনি বেসরকারি বিনোদন উদ্যান ভিন্নজগতে ফ্রিল্যান্সার আলোকচিত্র শিল্পী হিসেবে পর্যটকদের ছবি তুলতেন। হত্যার কারণ জানতে তদন্ত শুরু করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ