রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

ভোলা জেলা জমিয়তের আহবায়ক কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার
ভোলা প্রতিনিধি

ভোলা জেলা জমিয়তের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক মাওলানা মানসুর  আহমদ ও সদস্যসচিব মাওলানা মুফতী মুহিউদ্দিন নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে ভোলা জেলা সদরে অবস্থিত ফাতেমা খানম আল-হেরা মাদরাসা মিলনায়তনে জেলার উলামা-মাশায়েখের সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধিদলের পূর্বনির্ধারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়। মাওলানা আনাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মতিউর রহমান গাজিপুরী ও সহ-প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মাদ কাসেমী।

এসময় সর্বসম্মতিক্রমে মাওলানা আনাসকে প্রধান উপদেষ্টা, মাওলানা মানসূর আহমদকে আহবায়ক ও মাওলানা মহিউদ্দীনকে সদস্যসচিব করে ১৫ সদস্যবিশিষ্ট জমিয়ত ভোলা জেলার আহবায়ক কমিটি গঠিত হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ