বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

টেকসই রাষ্ট্র গঠনে PR পদ্ধতির বিকল্প নেই: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জ শহর প্রতিনিধি:

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় এসেছে তারাই ফ্যাসিষ্ট রুপে আবির্ভুত হয়েছে। এদেশের মানুষ আট কোনো স্বৈরাচার কে ক্ষমতায় দেখতে চায় না।

তিনি বলেন, দ্বিতীয় কোনো স্বৈরাচারের জন্ম যেনো এ বাংলায় হতে না পারে সে জন্য  পীর সাহেব হুজুর চরমোনাই প্রস্তাবিত সংখ্যাপুনাতিক হার তথা PR পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।  টেকসই রাষ্ট্র গঠনে  PR  পদ্ধতির বিকল্প নেই।

তিনি আরো বলেন, "দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে,অপরাজিত শক্তি যেনো কোনোভাবেই পূনার্বাসন হওয়ার সুযোগ না পায় সেদিকে সকলের নজর রাখতে হবে।"

আজ রবিবার (২৭ অক্টোবর) ইসলামী আন্দোলন করিমগঞ্জ উপজেলা শাখা কর্তৃক অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা সভাপতি জনাব রফিকুল ইসলাম এর সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান

বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।

পীর সাহেব চরমোনাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য জণগণ কে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাশে থাকার আহ্বান জানান।

গণ সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি জেনারেল জনাব রুকন উদ্দীন আহমেদ , জেলা জয়েন্ট সেক্রেটারি প্রভাষক মাওলানা মোস্তফা কামাল,জেলা সাংগঠনিক সম্পাদক জনাব শরিফুল ইসলামসহ উপজেলা দায়িত্বশীলবৃন্দ এবং উপজেলা আওতাধীন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটসমূহের সদস্য, কর্মী ও বিভিন্ন স্থরের দায়িত্বশীলবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ