বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

কুয়াকাটায় আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘সিসা দূষণ প্রতিরোধে, আমরা আছি একসাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিসা দূষণ প্রতিরোধে পটুয়াখালীর কুয়াকাটায় সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। র‍্যালিটি কুয়াকাটা প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

২০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ইয়ুথ নেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে সহযোগিতা করে ইউনিসেফ বাংলাদেশ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ, ইয়ুথ নেট গ্লোবালের জেলা সমন্বয়ক মো. জাহিদুল ইসলাম, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ।

মানববন্ধনকালে আয়োজকরা বলেন, সিসা একটি বিষাক্ত ভারী ধাতু, যা সকলের জন্যই ক্ষতিকর। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের জন্য। সিসা শিশুর মস্তিষ্ককে ধ্বংস করে, ফলে শিশুর বুদ্ধিমত্তা কমে যায় এবং পড়ালেখায় পিছিয়ে পড়ে। শারীরিকভাবে বেড়ে ওঠায় বাধাসহ নানান সমস্যা দেখা দেয়। বাংলাদেশে প্রায় ৩ কোটি ৬০ লাখ শিশু অর্থাৎ প্রায় ৬০ শতাংশ শিশু সিসার বিষক্রিয়ায় আক্রান্ত। আমরা প্রতিদিন ব্যবহার করি এমন অনেক জিনিসপত্রে অ্যালুমিনিয়াম ও সিরামিকের বাসনপত্র, দেয়ালের রং, বাচ্চাদের খেলনা ইত্যাদিতে সিসা মেশানো থাকতে পারে। এছাড়াও অনিরাপদ ও খোলা জায়গায় সিসা-অ্যাসিড ব্যাটারি ভাঙ এবং সিসা গলানোর রিসাইক্লিং কারখানা থেকে সিসা দূষণ ছড়ায়। এমতাবস্থায় শিশুদের জন্য সিসামুক্ত নিরাপদ পরিবেশ গড়তে প্রয়োজন এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিতভাবে সিসা দূষণ প্রতিরোধে আওয়াজ তোলা।

মানববন্ধনে ইয়ুথ নেট গ্লোবালের জেলা সমন্বয়ক মো. জাহিদুল ইসলাম সিসা প্রতিরোধে ৫টি দাবি তুলে ধরেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ