রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

জাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভা বিকালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মাদ ইয়ামিন ||

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণঅভ্যুত্থানের সরকার প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভার আহ্বান করা হয়েছে।

আজ বিকাল ৪ টায় জহির রায়হান মিলনায়তনে মুশফিক উস সালেহীনের সঞ্চালনায় এ আলোচনা অনুষ্ঠিত হবে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাসিনার পতন হয়েছে। রাস্ট্রের ক্ষমতায় এখন অন্তর্বর্তীকালীন সরকার। জানা যায় রাস্ট্রের বিভিন্ন স্তর সংস্কার করে তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে সচল করে নির্বাচনের দিকে আগাবেন। নির্বাচন পরবর্তী কেমন সরকার হওয়া উচিত, প্রত্যাশা ও প্রাপ্তি কী — এমনই কয়েকটা প্রশ্নকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজন করছে একটি আলোচনা সভা।

যেখানে আলোচক হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আকতার হোসেন, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডাঃ জাহেদ উর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ