রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

ভোলায় সড়ক দুর্ঘটনায় আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার
ভোলা প্রতিনিধি

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন পৌরসভা গেটের সামনের মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুর রবের ছেলে মো. কবির কাজী (৪০) রাজাপুর (৫) নম্বর ওয়ার্ডের মো. মনিরের ছেলে মো. রুবেল (২৭) ও একই ওয়ার্ডের আলী হোসেনের ছেলে মো. আলী (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে দুইজন মোটরসাইকেল আরোহী ভোলা সদর থেকে চরফ্যাশন উপজেলার দিকে যাচ্ছিলেন। একই সময়ে চরফ্যাশন উপজেলা থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের দিকে একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা আসছিল। তাদের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী ও অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হন।

এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো. মামুন বলেন, আজ সকালে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অটোরিকশা চালক পলাতক রয়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ