বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের সহযোগী হামিদ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হামিদ প্রধান ওরফে পাগলা হামিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের অন্যতম সহযোগী হামিদ প্রধান ওরফে পাগলা হামিদকে  গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর এলাকার চাঁদনী হাউজিং থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হামিদ প্রধান ফতুল্লার মুসলিমনগর এলাকার চাঁদনী হাউজিংয়ের গফুর প্রধানের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনার মামলাসহ অর্ধ ডজনেরও বেশি মামলা রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদে রাতে ফতুল্লা মুসলিম নগর এলাকার চাঁদনী হাউজিংয়ের সামনে রাস্তা থেকে সন্ত্রাসী হামিদ প্রধান ওরফে পাগলা হামিদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

এলএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ