বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

সিলেট ৭৮ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক ও সিএনজি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি'র বাংলাবাজার বিওপি ও কালাইরাগ বিওপির অভিযানে ৫,৬০০ কেজি ভারতীয় চোরাই পণ্যসহ একটি টাটা ট্রাক ও একটি সিএনজি আটক করা হয়েছে।

রোবার ১৩ অক্টোবর আনুমানিক সকাল সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনে সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ৫,৬০০ কেজি ভারতীয় আপেল,১,৭৫০ কেজি চিনি, ও ২৩ বোতল মদ, ১৭০০ কেজি বাংলাদেশি রসুন, ১০০ কেজি সুপারী, একটি টাটা ট্রাক এবং একটি সিএনজি আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ৭৮,৫৭,০০০.০০ (আটাত্তর লক্ষ সাতান্ন হাজার) টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান (পিএসসি) বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এই সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হচ্ছে বলে জানান তিনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ