বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ভোলায় পূজা মণ্ডপের গেইট ভাঙচুরের সময় হিন্দু যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার
ভোলা প্রতিনিধি

ভোলায় পূজা মণ্ডপের আলোক সজ্জা গেইট ভাঙচুরের সময় শিমুল চন্দ্র (৩৫) নামের এক সনাতনী যুবককে আটক করেন ভোলা সদর থানা পুলিশ। আটককৃত যুবক ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত মধুচন্দ্রদের ছেলে।

বৃহস্পতিবার (৯ই অক্টোবর) সকাল ৭টার দিকে ভোলা পৌর ১নং ওয়ার্ড আবহাওয়া অফিস সংলগ্ন শ্রী শ্রী দূর্গা মাতার মন্দির পূজা মণ্ডপ থেকে প্রায় ২শ গজ দূরের গেইট ভাঙচুর ও আলোকসজ্জায় ইটের ঢিল নিক্ষেপের সময় ঘটনা স্থল থেকে ওই যুবককে আটক করেন এএসআই মানিক।

এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটওয়ারী। এ ঘটনায় ওই যুবককে আটক করতে সক্ষম হওয়ায় এএসআই মানিক’কে এক হাজার টাকা পুরস্কার প্রদান করেন ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক৷

তবে ওই যুবকের পরিবারের দাবি অভিযুক্ত শিমুল চন্দ্র দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন রোগী। ভারসাম্যহীন হওয়ায় পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা মানসিক হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এধরণের অকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তার মুক্তির দাবি জানান পরিবার। তবে পরিবারের কাছে মানসিক ভারসাম্যহীনের কোন ধরনের প্রমাণাদি চেয়েও পায়নি পুলিশ। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠানের সবচেয়ে বড় আনন্দ আয়োজন শারদীয় দূর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের বিশাল জনগোষ্ঠীর অনেক আনন্দ, উল্লাস এবং বিনোদনের আনুষ্ঠানিকতা লক্ষ করা যায় এমন উৎসবে। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় ভোলাতেও শুরু হয়েছে শারদীয় দূর্গা উৎসব। এতে সকল ধরণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে ভোলা জেলা পুলিশ।

এবিষয়ে ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক জানান, ভোলার সকল ধরনের মানুষের নিরাপত্তা নিশ্চিত ও সকল ধরনের উৎসব নিরাপত্তায় তৎপর রয়েছে জেলা পুলিশ। বুধবার সকালের দিকে পূজা মণ্ডপে কোন স্বেচ্ছাসেবী ও মণ্ডপের দায়িত্বশীলরা না থাকার পরেও পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করায় শ্রী শ্রী দুর্গা মাতার মন্দিরের গেইট ভাঙচুরের সময় ওই হামলাকারীকে আটক করতে সক্ষম হয়েছে।

পূজা উৎযাপন পরিষদ ভোলা সদর উপজেলার সভাপতি মনোষ ঘোষ শান্ত জানান, আবহাওয়া অফিস সংলগ্ন শ্রী শ্রী মাতার মন্দির দুর্গা পূজা মণ্ডপের গেইট ভাঙচুরের সময় ওই হামলাকারীকে আটক করতে সক্ষম হওয়ায় ও ভোলা সদর উপজেলার সকল পূজা মণ্ডপের নিরাপত্তা জোরদার করায় জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভোলা সদর উপজেলার সকল পূজা মণ্ডপের তথ্য নিয়ে দেখেছি পূর্বের চেয়েও মণ্ডপে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে৷

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ