রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

দিনাজপুর দক্ষিণ জেলা জামায়াতের মতবিনিময় ও সুধী সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
নবাবগঞ্জ  (দিনাজপুর) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলায় ৩ জন শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭অক্টোবর) সকাল ৯ টায় বিরামপুর সরকারী কলেজ অডিটরিয়ামে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।

জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর উত্তর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জয়পুরহাট জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, দিনাজপুর দক্ষিণ জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জয়পুরহাট জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া, দিনাজপুর দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, মাওলানা আবুল কাসেম, সুলতানুল আলম, জেলা ইউনিট সদস্য ও সাবেক নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর সভাপতি রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা দক্ষিণ সভাপতি আব্দুল কাইয়ুম, বিরামপুর উপজেলা আমীর অধ্যাপক মকছেদ আলী, নবাবগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক নজরুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লা, হাকিমপুর উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, বিরামপুর পৌরসভা আমীর সাখাওয়াত হোসেন ও মাওলানা আশরাফুল ইসলাম  প্রমূখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ