বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

চট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণ থেকে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইস্টার্ণ রিফাইনারি জেটিতে তেলবাহী বাংলার জ্যোতি নামের একটি জাহাজে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম জানায়, বেলা ১১টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট আগুন নেভাতে যায়। কিন্তু আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় আরও ৬টি ইউনিট যুক্ত করা হয়েছে। বর্তমানে ৮টি ইউনিট কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।

এদিকে, ঘটনাস্থল থেকে এএম মাজিদ নামে এক যুবক জানান, সাড়ে ৯টার দিকে জাহাজটি এখানে বার্থিং হয়। বার্থিং চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর পরই জাহাজে আগুন ধরে যায়। যা খুবই ভয়াবহ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ