বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

চট্টগ্রাম ইসলামি বইমেলায় দাওয়াহ সাময়িকী প্রচারপত্র’র মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম ইসলামি বইমেলায় একঝাঁক তরুণ লেখকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হলো প্রচারপত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব চট্টগ্রাম লালখান বাজার মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ২০২৪ ইসলামি বইমেলায় এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাহী সম্পাদক মুহিউদ্দিন খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহযোগী সম্পাদক আলী উসামা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চলমান শতাব্দীতে মুসলিম সভ্যতা ও সংস্কৃতি বিনষ্টের বহুমুখী ষড়যন্ত্র চলছে। ট্রান্সজেন্ডার, কোয়ান্টাম ফাউন্ডেশন ফেতনা সহ বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক আগ্রাসন মুসলিম জীবনে ব্যাপক প্রভাব ফেলে। সংস্কৃতির নামে অপসংস্কৃতির মুক্ত চর্চা তরুণ সমাজে এক মহামারি ধারণ করে। এসব ষড়যন্ত্র থেকে জাতিকে রক্ষা করা লেখকদের আদর্শিক দায়িত্ব। এ চিন্তা থেকে দাওয়াহ সাময়িকী প্রচারপত্রের পথ চলা।

সম্পাদক অলি উল্লাহ আরজুর সভাপতিত্বে অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইবতিহাজ তাহসিন, তরুণ লেখক আব্দুল্লাহ ইয়াছিন শরীফী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শিক্ষার্থী মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ইনসাফের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মাহবুবুল মান্নান, জিয়াউর রহমান ফারুকী, জামিয়া দারুল মা’রিফ আল ইসলামির ছাত্র মুরশেদ হোছাইন জামিল, সাহিত্য কলি সহযোগী সম্পাদক আব্দু্লাহ মাহমুদ, খিলাফাহ বুক শপের স্বত্বাধিকারী জাকির হোছাইন প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ