বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

হেফাজতে ইসলাম মাগুরা জেলা কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশ মাগুরা জেলা কমিটি গঠন উপলক্ষে এক প্রতিনিধি সম্মেলন আজ ২৮ সেপ্টেম্বর শনিবার  বিকেল ৩টায় জেলা সদরের আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও যশোর জেলা সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী।

উক্ত সম্মেলনে উপস্থিত ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে (হেফাজতে ইসলামের সাবেক জেলা সভাপতি) মাওলানা কাজী জাবের বিন মুহসিন (তাজাল্লা)কে সভাপতি, হাফেজ মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক, মাওলানা মুহিবুল্লাহকে সাংগঠনিক সম্পাদক, মোল্লা মতিউর রহমানকে অর্থ সম্পাদক এবং মাওলানা আব্দুল আউয়ালকে প্রচার সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট মাগুরা জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। বিশেষ অতিথি ছিলেন,  যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, ফরিদপুর জেলা সহ-সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ