বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ জওয়ান আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ঠাকুরগাঁওয়ের ঘটনাস্থল পীরগঞ্জ উপজেলার চান্দরহাট সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বিজিবি। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

আটক বিএসএফ সদস্যের নাম উৎপল কুমার দাস বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

দিনাজপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে এক বিএসএফ সদস্য গরু-ছাগল তাড়াতে তাড়াতে ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়লে তাকে আটক করা হয়। বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেওয়া হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ