বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

৪ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা, সতর্কবার্তা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সেপ্টেম্বর মাস শেষ হয়ে এলেও এখনো সক্রিয় মৌসুমি বায়ু। এর অক্ষের বর্ধিতাংশ এখনো বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত। এই মৌসুমি বায়ুর প্রভাবেই দেশের চার বিভাগে আরও দুদিন ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতর থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ভারী বর্ষণের এই সতর্কবার্তা জারি করা হয়েছে গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টায়।

৭২ ঘণ্টার জন্য জারি করা এই সতর্কবার্তা অনুযায়ী, আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত চার বিভাগে ভারী বর্ষণ হতে পরে।

সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কোথাও কোথাও ২৪ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় (শুক্রবার সকাল ৬টা পর্যন্ত) ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

২৪ ঘণ্টা সময়ের মধ্যে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারী বর্ষণ বলা হয়। অন্যদিকে ২৪ ঘণ্টায় ৮৯ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে বলা হয় অতি ভারী বর্ষণ। শুক্রবার সকাল পর্যন্ত দেশের চার বিভাগেই তাই এমন ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে।

এই সতর্কবার্তা জারির আগেই গতকাল সোমবার ভারী বৃষ্টিপাত হয়েছে কক্সবাজার। সোমবার সন্ধ্যা ৬টার তথ্য বলছে, আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতই ছিল কক্সবাজারে— ৬৭ মিলিমিটার। এ ছাড়া কুতুবদিয়ায় একই সময়ে ৪৯ মিলিমিটার ও বান্দরবানে ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তিনটি স্থানেই বৃষ্টিপাত ছিল ভারী বর্ষণের অন্তর্ভুক্ত।

এদিকে ভারী বর্ষণের প্রভাবে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথাও বলেছে আবহাওয়া অধিদফতর। সতর্কবার্তায় বলা হয়েছে, ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ