মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে বিতর নামাজ পড়ার উত্তম সময় কখন? গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ

কিশোরগঞ্জ নিকলীর হিলচিয়া মাদরাসা থেকে ছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
নিখোঁজ: মাহফুজুর রহমান মোয়াজ

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার হিলচিয়া জামিয়া মুহাম্মদিয়া মাদরাসা থেকে মাহফুজুর রহমান মোয়াজ নামে এক ছাত্র হারানো গেছে। তার সন্ধান চেয়ে পরিবার আকুতি জানিয়েছে দেশবাসীর কাছে। এ বিষয়ে পরিবার সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।

কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানার অফিসার ইনচার্জ বরাবর এক ডায়েরীতে নিখোঁজ মোয়াজের বাবা লিখেন, আমি মোস্তাফিজুর রহমান মোস্তফা (৪৩), পিতা- মোঃ আঃ মতিন, মাতা- জান্নাতুন্নাহার, জাতীয় পরিচয় পত্র নং: ৭৭৭৮১০০৬৬১, মোবাইল নং-০১৭১৫-৩৩২৯৪৪, সাং- গুরই, ইউনিয়ন- গুরই, থানা- নিকলী, জেলা- কিশোরগঞ্জ হাজির হইয়া এই মর্মে জানাইতেছি যে, আমার ছেলে মাহফুজুর রহমান মোয়াজ (১৩) অত্র থানাধীন হিলচিয়া জামিয়া মুহাম্মদিয়া মাদরাসার ছাত্র।

আমার ছেলের শরীর স্বাস্থ্য ভাল। উচ্চতা অনুমান ৪ ফুট ৬ ইঞ্চি। গায়ের রং উজ্জল শ্যামলা, মুখমন্ডল-গোলাকার, মাথার চুল কালো ও ছোট আকার। পরনে ছিল গেঞ্জি ও পায়জামা।

এমতাবস্থায় ০৯/০৯/২০২৪ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় আমার ছেলে মাহফুজুর রহমান মোয়াজ বাজিতপুর থানাধীন হিলচিয়া জামিয়া মুহাম্মদিয়া মাদরাসা হইতে কিছু না জানাইয়া কোথায় যেন চলিয়া যায়। এরপর মাদরাসার শিক্ষক মোবাইল ফোনে আমাকে এই ঘটনা জানাইলে আমি সেখানে উপস্থিত হইয়া বিস্তারিত জানি এবং আমার আত্মীয়-স্বজনদেরকে অবগত করিয়া সম্ভাব্য সকল স্থানে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করিয়া আমার উক্ত ছেলের অবস্থান সম্পর্কে খোঁজাখুঁজি চালাই। আমার ছেলের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে থানায় জানানোর জন্য বিশেষ অনুরোধ জানাইতেছি।’


জিডি ট্র্যাকিং নং: RAVGAO জিডি নং: ৮৩৫

মোঃ মানিক মিয়া, ডিউটি অফিসার বাজিতপুর থানা কিশোরগঞ্জ জেলা। বিপি-৭৮৯৮০৩০৫৬৭।

এসআই (নিরস্ত্র) মোঃ ফিরুজ আল মামুন বিপি-৮।

মোবাইল নং-০১৭২৩৫৫০২৮৯

(স্বাক্ষরিত) মোহাম্মদ মুর্শেদ জামান অফিসার ইনচার্জ বিপি-৭৭০৬১০৩৯৭৭

মোয়াজের বাবা- মোস্তাফিজুর রহমান মোবাইল- ০১৭১৫-৩৩২৯৪৪

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ