বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ পোস্টার

আবদুল্লাহ ফিরোজী, সাভার প্রতিনিধি:

হেফাজতে ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ, সিংগাইর উপজেলা শাখার উদ্যোগে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবিতে ঐতিহাসিক গণসমাবেশ আগামী ২৯ সেপ্টেম্বর রবিবার সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলা বারোটায় অনুষ্ঠিত হবে।

হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সিংগাইরের মাটি ও মানুষের নেতা এবং গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সুলতানুল ওয়ায়েজীন আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ূবীর সভাপতিত্বে গণসমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

প্রধান বক্তা হিসাবে থাকবেন হেফাজতের যুগ্ম মহাসচিব, রাজপথের দাবানল, তারুণ্যের আইকন, শায়খুল হাদীস ইবনে শায়খুল হাদীস আল্লামা মামনুল হক।

সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতের উল্লেখযোগ্য হেভিওয়েট নেতৃবৃন্দ।

জানা গেছে, হেফাজত নেতৃবৃন্দের আগমন ও গণসমাবেশ সফলে খালিদ সাইফুল্লাহ আইয়ুবী’র নেতৃত্ব চলছে প্রস্তুতি। সাজ সাজ রব বিরাজ করছে সর্বত্র। বিরামহীন প্রচারণায় মুখরিত ধর্মপ্রাণ মুসলমান অধ্যুষিত সিংগাইরের জনপদ।

স্বৈরাচারের আমলে সিংগাইরের নতুন বাজারের ফোর মার্ডার ও শাপলার গনহত্যার সুষ্ঠু বিচার সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আয়োজিত এই গণসমাবেশে যোগ দিবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বাদ যাবে না সংখ্যালঘুরাও।

এদিকে, সিংগাইরের গণসমাবেশের প্রভাব পড়েছে বৃহত্তর ঢাকা জেলা উত্তর, দক্ষিন ও মানিকগঞ্জের সব উপজেলায়। বাস ট্রাক ভর্তি করে এসব অঞ্চল থেকে হাজার হাজার উচ্ছ্বসিত জনতা গণসমাবেশে যোগ দিবে বলে জানা গেছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ