রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ! দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী

মহেশখালীতে মাংসের বাজারে অভিযান, ৪ জন অসাধু মাংস ব্যবসায়িকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজবাহ উদ্দীন আরজু, (মহেশখালী)::

দ্বীপ উপজেলা মহেশখালীর গোরগঘাটা বাজার, বড় মহেশখালী নতুনবাজার, হোয়ানক টাইম বাজার ও কালারমারছড়া বাজারে পবিত্র মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজবির হোসেন।

জনা যায়, ১৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০ টায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি করায় ০৪ জন অসাধু মাংস ব্যবসায়িকে ০৪ টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় ৩০০০ টাকা, ৩০০০ টাকা, ২০০০ টাকা ও ১০০০০ টাকা করে মোট ১৮০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

অভিযান পরিচালনাকালীন ন্যায্য ও সুলভ মূল্যে মাংস বিক্রি করতে ব্যবসায়িদের  নির্দেশনা প্রদান করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ