বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

গফরগাঁওয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গফরগাঁওয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার (১৫ আগস্ট) বিকেলে গফরগাঁও-ময়মনসিংহ কেবিআই সড়কের বারবাড়িয়া চারিপাড়া বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় চারিপাড়া বটতলা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আলফাজ উদ্দিন (২০) ও আব্দুল কাদিরের ছেলে আকাশ (১৮)। এ দুজন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। তাদের এমন মৃত্যুতে পরিবারে শোকের মাতম ঢেউয়ে ঢেউ খেলছে।

গফরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নিহত আলফাজ ও আকাশ কেবিআই সড়কে মোটরসাইকেলে যাওয়ার পথে চারিপাড়া বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলফাজের মৃত্যু হয়। অপর দিকে আকাশকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ