বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ প্রাণ গেল ৫ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের কালীগঞ্জে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হন অটোরিকশা চালকসহ দুইজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন, সাতক্ষীরা সদর থানার হাজীপুর এলাকার মগরব আলীর ছে‌লে নাজমুল হো‌সেন (৩৫), গাজীপু‌রের নোয়াগাঁও এলাকার সুভাষ কর্মকা‌রের ছে‌লে অমল কুমার কর্মকার (৩৯), নর‌সিংদীর শিবপুর থানার আক্সাশাল এলাকার আব্দুর রহমা‌নের স্ত্রী রা‌বেয়া বেগম (৭৫), তার ছে‌লে মোহাম্মদ আলী (৪৫) ও তার নাতী মোহাম্মদ আলীর ছে‌লে ৫ বছর বয়সী শিশু আমান উল্লাহ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও মাদরাসা এলাকায় শনিবার দিবাগত রাত ১১টার দিকে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চার বছরের এক ছেলে শিশু (৪) এবং সিএনজিচালকসহ তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত সিএনজিচালককে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন পুরুষ, একজন নারী ও এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ