রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ! দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী

সিলেটে জুমার নামাজে খুতবা দেওয়ার সময় ইমামের মৃত্যু 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটের গোলাপগঞ্জে জুমার নামাজের খুতবা দেওয়ার সময় মাওলানা মুহিবুল হক নামে এক ইমামের মৃত্যু হয়েছে। অসুস্থতার কারণে শুক্রবার জুমার নামাজের পর ইমামতি থেকে তিনি বিদায় নিতে চেয়েছিলেন। জুমার নামাজের পরেই এলাকাবাসীর উদ্যোগে আনুষঙ্গিকভাবে বিদায়ের আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই যে তিনি চিরদিনের জন্য বিদায় নিয়ে নেবেন এটা কেউ ভাবেনি।

মাওলানা মুহিবুল হক কানাইঘাট পৌরসভার লালারচক গ্রামের বাসিন্দা। তিনি গোলাপগঞ্জের সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা মুহিবুল হক। এর আগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন। 

তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে শুক্রবার জুমার নামাজের পরে তিনি মসজিদ থেকে বিদায় নেওয়ার কথা ছিল। সেজন্য শেষ জুমার নামাজ ওই মসজিদে পড়ার জন্য খুতবা পাঠ করছিলেন। প্রথম খুতবা পাঠ শেষে দ্বিতীয় খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রবীণ এই আলেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফাজিলপুর গ্রামের ইউপি সদস্য সুলতান আহমদ মজনু। তিনি জানান, তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ