রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ! দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী

হাতিয়ার বঙ্গোপসাগরে ডুবেছে ৪ ট্রলার, নিখোঁজ অনেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী হাতিয়ার বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে চারটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় অনেক জেলে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন হাতিয়ার ট্রলার মালিক সমিতির সদস্য লুৎফুল্লাহিল মজিব নিশান।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়ার আমতলিসহ বিভিন্ন পয়েন্টে ট্রলারগুলো ডুবে যায়। নিখোঁজ জেলেদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের বাড়ি হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বলে জানা গেছে।

স্থানীয়ভাবে জানা গেছে, আমতলী ঘাটের একটি, বুড়ির দোনা ঘাটের দুটি, কাদেরিয়া ঘাটের একটি ট্রলার ডুবে গেছে। এছাড়া, আরো কয়েকটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

হাতিয়ার ট্রলার মালিক সমিতির সদস্য লুৎফুল্লাহিল মজিব নিশান বলেন, ‘আজ সন্ধ্যায় বৈরী আবহাওয়ার মধ্যে নিরাপদে ফিরতে গিয়ে ট্রলারগুলো ডুবে যায়।  প্রাথমিকভাবে চারটি ট্রলার ডুবে যাওয়ার তথ্য পাওয়া গেছে। অনেক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয়রা কাজ করছেনস। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় বেশি দূর যাওয়া যাচ্ছে না।’

হাতিয়ার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা জানান, এখন পর্যন্ত ডুবে যাওয়া চারটি ট্রলারের জেলেরা তীরে ফিরেছেন। একটি মালবাহী ট্রলার ডুবে গেছে বলে জানতে পেরেছি। সেটির লোকজনের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহম্মেদ জানান, হাতিয়ার নিঝুম দ্বীপের কাছাকাছি কয়েকটি ট্রলারডুবির খবর পেয়েছি। ট্রলারগুলোর জেলেদের উদ্ধারে প্রশাসন কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কারো মৃত্যুর তথ্য পাইনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ