বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

মোদিবিরোধী আন্দোলনে নিহত হাটহাজারী মাদরাসার ছাত্র, মামলায় রিমান্ডে সাবেক ওসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হাটহাজারী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

সাড়ে তিন বছর আগে ২০২১ সালে দেশের শীর্ষ কওমি মাদরাসা চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম (হাটহাজারী মাদরাসা)-্এর ছাত্র রবিউল ইসলাম গুলিতে নিহত হন। সে ঘটনায় দায়ের করা মামলায় হাটহাজারী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন শুনানি শেষে এই আদেশ দেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, মাদরসা ছাত্র নিহতের ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার রাতে পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শুক্রবার আদালতে নেওয়া হয়।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাটহাজারী থানা পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ২০২১ সালের ২৬ মার্চ ঢাকায় এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আগমনের প্রতিবাদে সারাদেশের মতো চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা থেকে মিছিল বের করেছিলেন হেফাজতের নেতা-কর্মী ও মাদরাসার ছাত্ররা।

সেখানে গুলিতে রবিউল ইসলামসহ মাদ্রাসার চার শিক্ষার্থী নিহত হয়েছিলেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই ঘটনায় গত ২৩ আগস্ট মাদরাসা ছাত্র ও হেফাজতের কর্মী রবিউল ইসলামের বাবা আবদুল জব্বার বাদি হয়ে সাবেক ওসি রফিকুল ইসলামসহ ২৮ জনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় হত্যা মামলা করেন। মামলায় বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, চট্টগ্রাম জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হকসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ১৫০জনকে আসামি করা হয়েছে।

সেই মামলায় হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলামকে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, রফিকুল ইসলাম সবশেষ ঢাকার উত্তরায় এপিবিএন সদর দপ্তরে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকেই তাকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ