বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

কাওয়ালী অনুষ্ঠানে ছাত্রলীগের হামলায় আহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আটক দুই ছাত্রলীগ কর্মী

গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাদের উদ্যোগে শহীদদের স্বরণে অনুষ্ঠিত কাওয়ালী অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে আয়োজক সংগঠনের ১৬ জন আহত হয়েছেন।

হামলায় গুরুতর আহতরা হলেন, শাওন, রাসেল মাহমুদ, রিফাত, আব্দুল রিফাত, মাহমুদুর রহমান ও পারভেজ হোসেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী সরকারি কলেজে এই ঘটনা ঘটে।

হামলার ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, টঙ্গীর আলহামরা গার্ডেন এলাকার জালাল উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন সাদিক(২১) ও খা পাড়া এলাকার মো. এনামূল হকের ছেলে মামুন মিয়া (১৭)।

আয়োজকদের একজন আবু হানিফ জানান, ‘বৃহস্পতিবার শহীদদের স্বরণে দ্রোহের গান ও কাওয়ালী অনুষ্ঠান চলাকালে বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করে ৩০/৪০ জন ছাত্রলীগ কর্মী দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে অনুষ্ঠানে হামলা চালিয়ে আমাদের ১৬ জনকে আহত করে। আহতদের প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়ার পর গুরুতর চারজনকে ঢাকায় স্থানান্তর করা হয়।

ঘটনার সময় আয়োজকরা দুই আক্রমণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক দুই জন ছাত্রলীগ কর্মী।’

এ ঘটনায় পারভেজ হোসেন বাদী হয়ে ৪০ জনকে শনাক্ত করে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলার আবেদন করেছেন বলে জানান তিনি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ