বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

মানিকছড়িতে আজাদী কাফেলার উদ্যোগে গজল সন্ধা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান,
খাগড়াছড়ি প্রতিনিধি।।

আল্লাহর উপর অগাধ বিশ্বাস, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ও দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে আজাদী কাফেলা উদ্যোগে এক মনোজ্ঞ গজল সন্ধা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) বৃহস্পতিবার বাদে মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত মানিকছড়ি টাউন হলে এ গজল সন্ধা অনুষ্ঠিত হয়।

গজল সন্ধা বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা জহির উদ্দিন বিন সুরুজ এর সভাপতিত্বে ও মাওলানা মুজিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত গজল পরিবেশন করেন বাংলার মাটি সাংস্কৃতিক ফোরাম এর প্রধান পরিচালক ইসলামী সঙ্গীত শিল্পী মাওলানা জিয়া উদ্দিন আল আজাদ, সচেতন সাংস্কৃতিক ফোরাম এর পরিচালক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, স্বপ্নসুর শিল্পী গোষ্ঠীর মাহফুজুর রহমান,তারেকুল ইসলাম ও আব্দুল্লাহ আস্ সাউদ সহ স্থানীয় প্রতিভাবান একঝঁক ইসলামীক নাশীদ শিল্পীগণ।

এ সময়  অতিথি হিসেবে  উপজেলা বিএনপির সভাপতি  এনামুল হক এনাম,সহসভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক  মীর হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা হাফেজ জামাল উদ্দিন মৃধা, সেক্রেটারি মাওলানা তরীকুল ইসলাম, খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর হাফেজ ক্বারী নাছির উদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলীল সহ  শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম, মসজিদের খতীব,

মাদ্রাসার ছাত্র শিক্ষক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ ও ইসলামী সাংস্কৃতি প্রেমী তাওহীদি জনতা উপস্থিত ছিলেন ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ