শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

স্বৈরাচার সরকারের প্রধান টার্গেট ছিল আলেমসমাজ: মুফতী ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় উপদেষ্টা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় উপদেষ্টা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, সাধারণ ছাত্র-জনতার আন্দোলনের পাশাপাশি প্রত্যেকটা আন্দোলনেই আলেম-ওলামাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এজন্য বিগত দিনে স্বৈরাচার সরকারের প্রধান টার্গেট ছিল আলেমসমাজ। আলেমসমাজকে চরম মূল্য দিতে হয়েছে। বিগত দিনে ফ্যাসিবাদী সরকার আলেমদের কন্ঠরোধ করতে ব্যাপকহারে শোষন-নিপীড়ন চালিয়েছেল। তারপরেও আলেমসমাজ সর্বদা ন্যায় ও দেশের পক্ষে কথা বলেছে। তাই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আলেম সমাজের উপর আর যেন দমন পীড়ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আগামীতে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হলে দেশের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন তথা ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, ইসলাম সত্য, সুন্দর দেশ গড়ার পক্ষে। জনগণ অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চায় না। বিগত ১৬ বছরে যারা দেশকে লুটেপুটে খেয়েছে, দেশে প্রতিহিংসার রাজনীতির প্রচলন করে দেশকে ভয়াবহতার দিকে নিয়ে গেছে সেই আওয়ামী রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায় না জনগণ। সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারিত্বের অবসান চায়। যদি কেউ প্রতিহিংসার রাজনীতি চর্চায় ফিরে যেতে চায় ছাত্র-জনতা পূনরায় তাদের বিরুদ্ধে জেগে উঠবে।

এসময় তিনি নব্য চাঁদাবাজ, দখলবাজ, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের দমন করতে সেনাবাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত যৌথ অভিযান শুরু করার আহ্বান জানান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার এরশাদ এর পতন ও সর্বশেষ ২০২৪ এর ছাত্র-জনতার স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান- সর্বক্ষেত্রেই গণমানুষের ক্ষোভ, অপ্রাপ্তি ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে মূল আকুতি ছিলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের।

আজ বৃহস্পতিরার (১২ সেপ্টেম্বর) সকালে বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বরিশাল জেলা শাখার আয়োজনে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক পরিমন্ডলের সর্বত্র ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক 'দ্বি-বার্ষিক ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালিম এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় উপদেষ্টা প্রিন্সিপাল হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মুহাম্ম্যদ আবুল খায়ের, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী বেজাউল করীম আবরার, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শামসুদ্দোহা আশরাফী, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মুফতী মিজানুর রহমান কাসেমী।

বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সভাপতি প্রফেসর লোকমান হাকিম, জেলা সহ-সভাপতি শেখ সামছুল আলম মিলন, মহানগর সেক্রেটারী মাওলানা আবুল খায়ের আশরাফী, এস এম রফিকুজ্জামান, মাওলানা আরিফুর রহমান, হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহ সহ জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

সম্মেলন শেষে হাফেজ মাওলানা আব্দুল হালিমকে সভাপতি, হাফেজ মাওলানা রুহুল আমিনকে সহ-সভাপতি, মাওলানা নেসার উদ্দিন কাসেমীকে সাধারণ সম্পাদক করে ২০২৪-২৫ সেশনের জন্য জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল জেলা নতুন কমিটি ঘোষণা করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ