রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ! দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী

মসজিদ-মাদরাসার উন্নয়নে তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্টের অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ।।

মসজিদ-মাদরাসার উন্নয়নে ও হতদরিদ্র অসহায়দের মাঝে নগদ অনুদান প্রদান করেছে তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্ট।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নবীগঞ্জ উপজেলার শাখোয়া মাদরাসায় নগদ পঞ্চাশ হাজার টাকা ও হবিগঞ্জ চরুম্মা নোয়াবাদ জামে মসজিদের উন্নয়নে বিশ হাজার নগদ অর্থ প্রদান করা হয়।

এছাড়াও সকাল ১০ ঘটিকায় জামিয়া মাদানিয়া ইসলামিয়া হলদারপুর মাদরাসার অফিস কক্ষে এলাকার হতদরিদ্রের মাঝে নগদ অর্থ হাতে তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত থাকেন তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্ট ইউকের বাংলাদেশ প্রতিনিধি মাওলানা রুহুল আমীন, মাওলানা শফি আহমদ, মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা চৌধুরী মাহমুদ, মাওলানা আল মামুন উজ্জ্বল, জনাব তাজ উদ্দীন প্রমুখ।

তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ক্বারী শেখ ইমাদ উদ্দীন, নিজের অর্থায়নের একাংশ সঞ্চিত টাকায় দেশের অধিকাংশ মাদরাসা-মসজিদের উন্নয়নে ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করেন। এছাড়াও তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্ট ২০২০ সাল থেকে নিয়ে প্রতিটি দূর্যোগে মানুষের পাশে রয়েছেন।

দেশের বিভিন্ন মসজিদ-মাদরাসা, ঈদগাহের উন্নয়নে ও হতদরিদ্র  মানুষের কল্যাণে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা প্রদান করেন৷

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ