বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

বিএসএফের গুলিতে কিশোর নিহত, গুলিবিদ্ধ ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাংলাদেশ ভারত সীমান্ত

ঠাকুরগাঁওয়ের ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে ১৪ বছর বয়সী এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। এ ছাড়া গুলিতে আহত হয়েছেন আরো তিনজন।

নিহত ওই শিশুর নাম জাম্বু বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার ধনতলা ইউনিয়নের বটতলী ঠুমনিয়া গ্রামের মহাদেব, দরবারু ও মহাদেবের ছেলে জাম্বুসহ ১০/১২ জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।

তারা বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্তের গ্রামপাড়া সীমান্তের ৩৯৩ মেইন পিলার এলাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এ সময় জাম্বু নিহত হয়।

এ ছাড়া গুলিবিদ্ধ হন দবরারু ও নিহত জাম্বুর বাবা মহাদেব। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে গেছে বলে জানা গেছে।

ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী নিহত ও গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ