বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ধর্ম উপদেষ্টার সাথে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সৌজন্য সাক্ষাৎ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ সাখাওয়াত হোসেন :

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ খালিদ হোসেন এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির এক প্রতিনিধি দল। 
শনিবার (৭ সেপ্টেম্বর) রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন এর মিলনায়তনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

শিক্ষক প্রতিনিধি দল এসময়ে ধর্ম উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং প্রয়োজনীয় বিষয়ে মতবিনিময় করে "বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি" রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকে একটি স্মারকলিপি পেশ করেন।

ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং মতবিনিময় সভা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার ও আন্তরিক ধন্যবাদ জানান শিক্ষক সমিতি। 

কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আল আমিন এর নেতৃত্বে  শিক্ষক প্রতিনিধি দল এ সাক্ষাৎ করেন। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বগুড়া জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাজমুস, নঁওগা জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমিন, সিরাজগঞ্জ জেলার কোষাধ্যক্ষ মুফতী ইয়াকুব আলী ও চাপাই নবাবগঞ্জ জেলার মাওলানা মোঃ আব্দুস সামাদ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ