শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

জামালপুরে পানিবন্দি শতাধিক গ্রামের মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পানির স্রোতে প্লাবিত হচ্ছে নদ-নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ৪৫টি ইউনিয়নের আড়াই দুই শতাধিক গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় আড়াই লাখ মানুষ। তবে জেলা প্রশাসন বলছেন ২৩ হাজার পরিবারের প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি হয়েছেন।

জামালপুরের যমুনা নদীর পানি স্থির থাকায় বন্যার্তদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও এখনো বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ১২ ঘণ্টায় ১ সেন্টিমিটার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি কমলেও পুনরায় ১সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টা ধরে স্থির রয়েছে এ ঘাট পয়েন্টে।

এদিকে বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন মানুষজন। বানভাসি মানুষজন বসতবাড়িতে বাঁশের মাচা, নৌকায় আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অধিকাংশ পরিবারের তিন থেকে চার দিন ধরে চুলা জ্বলছে না আগুন।

চারণভূমি তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে গো-খাদ্যের তীব্র সংকট। বানভাসিদের অনেকেই গবাদি পশুসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, উঁচু জায়গায়  ও বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়ে অতিকষ্টে দিন কাটাচ্ছে। বানভাসিদের মাঝে বিশুদ্ধ খাবারের পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে।

জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান বলেন, গত ১২ ঘণ্টায় ১ সেন্টিমিটার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি কমলেও পুনরায় ১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে যা ২৪ ঘণ্টা ধরে এ ঘাট পয়েন্টে স্থির রয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, এখন পর্যন্ত বানভাসিদের জন্য ৬ উপজেলায় ১৭২ মেট্রিক টন চাল ও ১৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। মজুত আছে ১২৭ মেট্রিক টন চাল ও ২৪৮৭ প্যাকেট শুকনো খাবার, যা পর্যায়ক্রমে বিতরণ করা হবে

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ