শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ।। ১৩ চৈত্র ১৪৩২ ।। ৮ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
মতিঝিল ‘জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম’-এ ভর্তি শুরু সোনারগাঁওয়ের ‘উলূকান্দী মাদরাসা’য় নতুন শিক্ষাবর্ষের ভর্তি শুরু স্ত্রী ও দুই সন্তানসহ পাশাপাশি কবরে সমাহিত হলেন মুফতি আব্দুল মুমিন তেলের সরবরাহ স্বাভাবিক আছে, তবে কালোবাজারি হচ্ছে: জ্বালানি মন্ত্রী যুদ্ধের মধ্যেও প্রতিদিন ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে ইরান শাওয়ালের ছয় রোজা কেন এতো ফজিলতপূর্ণ? দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ‘জামিয়া সিদ্দিকীয়া মহিলা মাদরাসায়’ ভর্তি শুরু ঈদে সড়ক দুর্ঘটনা: ১০ দিনে প্রাণ গেল ২৭৪ জনের আল্লাহর রহমত পাওয়ার ১০ উপায় দেশসেরা মহিলা মাদরাসা ফাতিমাতুযযাহরায় কোটা খালি থাকা সাপেক্ষে ভর্তি শুরু

জকিগঞ্জে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটের জকিগঞ্জে বাসগাড়ীর ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার শাহবাগের মহিদপুর এলাকার ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কানাইঘাটের সুতারগাও এলাকার বাসিন্দা ও কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আহমদের ছেলে মেহেদী (২২) এবং একই এলাকার সৌদি প্রবাসী বুলবুল মিয়ার ছেলে রাহাত (২৪)। নিহতরা সম্পর্কে চাচাতে ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ। তিনি জানান, জকিগঞ্জ থেকে সিলেটের দিকে যাওয়ার সময় একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্ত ছড়াই দাফন করতে নিহতদের পরিবার থেকে আবেদন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বাস চালককে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ