বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


এবারও আস-সুন্নাহর উদ্যোগ উন্মুক্ত মাঠে ঈদের সালাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও উন্মুক্ত মাঠে ঈদের সালাতের আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এতে ইমামতি করবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার (১৩ মার্চ) শায়খ আহমাদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেন-উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়ার ঐতিহ্য শহর তো বটেই, গ্রাম থেকেও হারিয়ে যেতে বসেছে। অথচ উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়া সুন্নাহ।

আলহামদুলিল্লাহ, গত তিন বছর ধরে আমরা উন্মুক্ত মাঠে ঈদের সালাতের আয়োজন করে আসছি। ব্যতিক্রমী সেই আয়োজনে আপনারা বিপুলভাবে সাড়া দিয়েছেন।

গতবারের মতো এবারও আমরা উন্মুক্ত মাঠে ঈদের সালাতের আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। স্থান : আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স সংলগ্ন মাদরাসাতুস সুন্নাহর মাঠ। সময় : ৭:৩০।

তিনি লিখেন- ঈদগাহে শিশুদের জন্য থাকবে চমৎকার রাইডের ব্যবস্থা। শিশু এবং বড়দের জন্য থাকবে বৈধ খেলাধুলার আয়োজন ও পুরস্ক