বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

মিরপুরের প্রিন্স বাজারকে ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর মিরপুরে ভোক্তাকে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ না করায় প্রিন্স বাজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ মার্চ) মিরপুর-১ নম্বর সার্কেল আউটলেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

র‍্যাব জানায়, গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় যে, প্রিন্স বাজারের ওই আউটলেটে ৫ লিটারের সয়াবিন তেলের দুটি কন্টেইনার কিনতে হলে ক্রেতাদের অতিরিক্ত তিন হাজার টাকার পণ্য কিনতে বাধ্য করা হচ্ছিল।
 
তিনি জানান, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে ঘটনাটির সত্যতা পাওয়া যায়। তবে আউটলেটের কর্মকর্তারা দাবি, এ ধরনের কোনো নির্দেশনা তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি।

পরে প্রতিষ্ঠানটিকে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের বলেন, প্রথমবারের মতো সতর্কতামূলকভাবে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মাধ্যমে সারা দেশে একটি বার্তা দেওয়া হচ্ছে— সরকারি নির্দেশনা ছাড়া কোনো প্রতিষ্ঠান যেন রেশনিং বা শর্তসাপেক্ষে পণ্য বিক্রি না করে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ