বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রথমবারের মতো আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার আয়োজন করছে মালদ্বীপ বিজেপি মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকিতে ক্ষোভ বিকেএম মহাসচিবের কুরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী শুধু মজুরি নয়, শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে: গাজী আতাউর রহমান হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০ চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন মাদরাসায় কাল বুখারির দরস দেবেন দেওবন্দের মুহতামিম কওমি শিক্ষকদের বেতন: বাস্তবতাভিত্তিক ভারসাম্যপূর্ণ আলোচনা জরুরি যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক

নাগরিক সমাজে ধর্মীয় শিক্ষা বিষয়ে আত্মঘাতী উদাসীনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| মাওলানা উবায়দুর রহমান খান নদভী ||

বাংলাদেশের মুসলমানরা নিজেদের রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতিতে ইসলামের সামান্য ঝলক দেখলেও আনন্দিত হন। জীবনের যে কোনো অংশে ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির সামান্য ছাপ দেখলেও তাদের মন খুশিতে ভরে উঠে। ধর্ম বিদ্বেষী ও মন থেকেই ধর্মহীন লিটারারি সেক্যুলার লোকজন এসব দেখলে খুব নারাজ হন। চেষ্টা করেন যেন ধর্ম নিরপেক্ষতার নামে অথবা অন্য ধর্মের নাগরিকদের অনুভূতির ধোয়া তুলে এসব নিষিদ্ধ করতে দেন। যদিও পৃথিবীর সব সমাজে জনগণের ধর্ম ও সংস্কৃতির ছাপ থাকা স্বীকৃত।

খৃষ্টান সমাজ যখন আধুনিক ও বিজ্ঞানভিত্তিক হওয়ার দাবী করে তখনও তাদের কাছে পোপ ও ভ্যাটিকানের গুরুত্ব ও পবিত্রতা সর্বোচ্চ। ধর্মের অপপ্রয়োগ জনিত কারণে ঐতিহাসিক বিতৃষ্ণা ও বীতশ্রদ্ধার ফলে তারা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেললেও রাষ্ট্রীয় কাজে ধর্মকে তারা গুরুত্ব দেয়। যুদ্ধ চলাকালে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ধর্ম যাজকদের এনে প্রার্থনা করান। নিজেও এতে শরীক হন। হাউজ অব কমন্সে সংসদ নেতার মতই আরেকটি চেয়ার ধর্ম গুরুর