বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ইতেকাফে মসজিদে নামাজরত মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফে থাকা অবস্থায় এশার নামাজ আদায়রত হারুনুর রশিদ (৮০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ সাদকপুর মাস্টার বাড়ির বাসিন্দা ও বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।

সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের ও প্রত্যক্ষদর্শী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহেরের ছেলে সাইফুল ইসলাম বাদল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাহে রমজানের শেষ দশকে ইতেকাফ পালনের জন্য হারুনুর রশিদ মসজিদে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সারাদিন রোজা রেখে ইফতার করার পর এশার নামাজ আদায় করতে দাঁড়ান তিনি। দুই রাকাত সুন্নত নামাজ শেষ করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মসজিদের ভেতরেই মারা যান।

নিহতের বড় মেয়ের জামাতা কাজী মো. সেফাউল করিম জানান, ইতেকাফ অবস্থায় এশার নামাজ পড়ার সময় তার শ্বশুরের মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ