বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

সড়ক দুর্ঘটনায় ১২ স্বজনকে হারালেন ইসলামী আন্দোলন নেতা, দলের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনার দাকোপ উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের আম্মাসহ পরিবারের ১২ জন সদস্য নিহত হওয়ায় শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

ভাগ্নির বিবাহ সম্পন্ন করে আসার পথে গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৫টার দিকে রামপালের বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও তাদের বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই শোকে শান্তনা দেয়ার ভাষা আমার জানা নাই। তথাপিও তকদিনের ফয়সালা আমাদের জন্য অবধারিত। আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ আপনাদের সবরে জামিল ইখতেয়ার করার তৌফিক দান করুন।

এই হৃদয়বিদারক ঘটনায় শোক ও সমাবেদনা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখা নেতৃবৃন্দ। জেলা সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, সহ-সভাপতি আসাদুল্লাহ আল গালিব, আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, সেক্রেটারি রেজাউল করিম সরদার, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব শফিকুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, দাকোপ উপজেলা সেক্রেটারি আলহাজ্ব শাকিল আহমেদ রাসেল, হাফেজ ওসমান করিম, আঃ কাদের, আঃ রহমানসহ খুলনার সর্বস্তরের নেতাকর্মীরা এই শোক প্রকাশ করেছেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ