রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যার পর মুকিমবাজারের ওই গোডাউনে আগুনের এ ঘটনা ঘটে। এরপর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কিছু জানায়নি ফায়ার সার্ভিস।
আইও/