শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নেত্রকোনার বারহাট্টায় পুকুরে ডুবে সালামুন নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সালামুন ইসলামপুর গ্রামের রাসেল আহমেদের ছেলে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ইসলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় পরিবারের লোকজন নানা কাজে ব্যস্ত ছিল। এসময় বাড়ির সামনে পুকুরে পড়ে যায় সালামুন। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখে যায়। দ্রুত উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালামুনকে মৃত ঘোষণা করেন। 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও বলেন, ইসলামপুর গ্রামটি মোহনগঞ্জ সীমানা লাগোয়া। যে পুকুরে ডুবে শিশুর মৃত্যু হয়েছে, এটি মোহনগঞ্জ সীমানায় পড়েছে। তাই এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ