
|
রাজধানীর বংশালে গোডাউনে আগুন
প্রকাশ:
১৬ আগস্ট, ২০২৬, ০৮:৪১ রাত
নিউজ ডেস্ক |
রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যার পর মুকিমবাজারের ওই গোডাউনে আগুনের এ ঘটনা ঘটে। এরপর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস থেকে এ তথ্য জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কিছু জানায়নি ফায়ার সার্ভিস। আইও/ |