রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮


মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ময়মনসিংহে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৯ জনে।

রোববার (১৬ আগস্ট) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ওমর ফারুক।

তিনি জানান, গত ১৩ আগস্ট সাত মাস বয়সি ওই শিশুটি হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়েছে। শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিল।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৯০ জন শিশু চিকিৎসাধীন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ