রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, কাল খুলছে অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদ-উল-ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষ, তাই রাজধানীতে ফিরছে মানুষ। আগামীকাল সোমবার (১৫ এপ্রিল) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।

গত বৃহস্পতিবার দেশে উদযাপিত হয় ঈদ-উল-ফিতর। ঈদ উপলক্ষ্যে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) সরকারি ছুটি ছিল। এরপর শনিবার সাপ্তাহিক ছুটি ও রবিবার পহেলা বৈশাখ উপলক্ষ্যে বাংলা নববর্ষের ছুটি। ফলে টানা পাঁচদিন ছুটি কাটাচ্ছেন চাকরিজীবীরা।

ছুটি শেষে সোমবার অফিস পাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। তাতে প্রাণচাঞ্চল্য ফিরবে সব জায়গায়।

তবে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন সরকারি-বেসরকারি বেশিরভাগ কর্মজীবী তাদের অনেকে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালতে পুরোদমে কার্যক্রম শুরু হতে আরো কয়েকদিন লেগে যাবে। এছাড়া স্কুল-কলেজও খুলবে আগামী সপ্তাহে। তখন স্বাভাবিকরূপে ফিরবে রাজধানী।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ